৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    রাজধানীতে জোড়া খুন, গ্রেপ্তার শুটার

    রাজধানীর শাহজাহানপুরে জোড়া খুনের ঘটনায় শুটারকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তবে এ বিষয়ে রোববার (২৭ মার্চ) দুপুরে পুলিশের কোনো কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে তথ্য জানাতে অপারগতা প্রকাশ করেন।

    ডিএমপির গণমাধ্যম শাখার প্রধান উপ-পুলিশ (ডিসি) কমিশনার মো. ফারুক হোসেন রা বলেন, এ বিষয়ে দুপুর ১টা ৩০ মিনিটে অতিরিক্ত পুলিশ কমিশনার বিস্তারিত জানাবেন।

    উল্লেখ্য, বৃহস্পতিবার (২৪ মার্চ) রাত পৌনে ১০টার দিকে মতিঝিল এজিবি কলোনী কাঁচা বাজার সংলগ্ন রেস্টুরেন্ট থেকে বাসায় ফেরার পথে শাজাহানপুর আমতলা ইসলামী ব্যাংক হাসপাতালের সামনে অজ্ঞাত দুর্বৃত্তদের এলোপাথাড়ি গুলিতে নিহত হন মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু এবং কলেজছাত্রী প্রীতি।

    নিহত টিপুর স্ত্রী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সংরক্ষিত নারী ওয়ার্ডের কাউন্সিলর ফারহানা ইসলাম বাদী হয়ে শুক্রবার (২৫ মার্চ) সকালে শাহজাহানপুর থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে মামলা করেন। মামলার অভিযোগে বলা হয়, তাঁর স্বামী মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সদস্য ছিলেন। তিনি মতিঝিল থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক থাকাকালে দলীয় কোন্দল ছিল। তাঁকে চার-পাঁচ দিন আগে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতকারীরা মোবাইল ফোনে হত্যার হুমকি দেয়।

    অভিযোগে বলা হয়, ঘটনার দিন মাইক্রোবাসে করে এজিবি কলোনি থেকে বাসার উদ্দেশে আসার পথে শাহজাহানপুর মানামা ভবনের বাটার দোকানের সামনে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতকারীরা তার গাড়িতে এলোপাতাড়ি গুলি করে, গুলিতে গাড়ির গ্লাস ভেঙে যায়। টিপুর গলা, বুকসহ শরীরের বিভিন্ন স্থানে অন্তত ১১টি গুলি লেগেছে। পরে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ছাড়া দুষ্কৃতকারীদের গুলিতে প্রীতি নামের এক পথচারীও নিহত হন।

    আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধারণা, আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম ওরফে টিপুকে পূর্বপরিকল্পিতভাবে হত্যা করা হতে পারে। পুরনো দুটি হত্যাকাণ্ড, ঠিকাদারি ব্যবসা নিয়ে বিরোধ, তিনটি বাজারকেন্দ্রিক চাঁদাবাজি নিয়ন্ত্রণে বাধা, এলাকার রাজনীতি নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দ্ব, এজিবি কলোনিতে দলীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধে তাঁকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে মনে করছে পুলিশের তদন্তসংশ্লিষ্টরা।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর