৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

     মিরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

    রাজধানীর মিরপুরে মোটরসাই‌কেল দুর্ঘটনায় সামান্তা আলম যুথী (১৯) নামের এক কলেজছাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন নিলয় নামে আরও একজন।

    বৃহস্পতিবার (১০ মার্চ) রাত ১টার দিকে মিরপুরের শাহ আলীতে এ দুর্ঘটনা ঘটে। দারুস সালাম থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

    নিহত সামান্তা গোপালগঞ্জ জেলার কাষিয়ানী উপজেলার নুরুল ইসলাম টিপুর মেয়ে। বর্তমানে মিরপুর দিয়াবাড়ি এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন। তিনি ইউসেফ ইনস্টিটিউট অব টেকনোলজিতে ইলেকট্রিক বিষয়ে দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন।

    এসআই আমিনুল ইসলাম জানান, বৃহস্পতিবার তারা কলেজ থেকে কুমিল্লায় বনভোজনে যান। রাতে সেখান থেকে বাসে করে ঢাকায় ফেরেন। মাজার রোডে নেমে সেখান থেকে সহপাঠী নিলয়ের মোটরসাইকেলে বাসায় ফেরার সময় শাহ আলী মাজারের সামনে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যায়। এতে গুরুতর আহত হন সামান্তা।এসআই জানান, পরে নিলয় নিজেই সামান্তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যান। সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় নিলয় সামান্য আহত হয়েছেন। তাকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর