১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    সাতক্ষীরায়  সদর উপজেলার ট্রাকচাপায় দর্জি ব্যবসায়ী নিহত

    মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গায় ট্রাকচাপায় হায়দার আলী নামে এক দর্জি ব্যবসায়ী নিহত হয়েছেন।

    পুলিশ ট্রাকটি জব্দ করেছে।

    সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবির বিষয়টি নিশ্চিত করেছেন। হায়দার আলী সদর উপজেলার হাজীপুর গ্রামের বাসিন্দা।

    পুলিশ ও স্থানীয়রা জানান, হায়দার দর্জি মাগরিবের নামাজ পড়ার জন্য রাস্তা পার হয়ে মসজিদে যাচ্ছিলেন। এ সময় সাতক্ষীরা থেকে ছেড়ে আসা যশোরগামী একটি ট্রাক

    তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর