২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    গাজীপুরে ঝুটের গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে

    গাজীপুরের মহানগরীর কোনাবাড়ির দেওয়ালিয়াবাড়ি এলাকায় ঝুটের গুদামে লাগা আগুন ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় ফলে সকাল সাড়ে ৮টার দিকে নিয়ন্ত্রণে আসে আগুন ।

    বুধবার (২২ জুন) সকাল সোয়া ৫টার দিকে হামিম খানের ঝুট গুদামে আগুনের সূত্রপাত হয়। পরে পাশে থাকা আরও তিনটি গোডাউনে ছড়িয়ে পড়ে আগুন। পরে ফায়ার সার্ভিসের কালিয়াকৈর, ডিবিএল, জয়দেবপুর ও কাশিমপুরের মোট ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

    স্থানীয়রা জানায়, হামিম খানের গোডাউনসহ ৩টি গোডাউন পুড়ে গেছে।

    গাজীপুর ডিবিএল ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. মিরাজ ইসলাম জানান, ভোর সোয়া ৫টার দিকে গাজীপুর মহানগরীর কোনাবাড়ির দেওয়ালিয়াবাড়ি এলাকায় ঝুটের গুদামে আগুন লাগার খবর পাই। পরে ফায়ার সার্ভিস সাড়ে আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর