৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
২রা জিলকদ, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    বরিস জনসন অনাস্থা ভোটে বিজয়ী হলেন

    বরিস জনসন ব্রিটেনের ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টির মধ্যে অনাস্থা ভোটে বিজয়ী হয়েছেন । ফলে আপাতত যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী পদে থাকছেন তিনি।

    সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, বরিস জনসনের পক্ষে ভোট পড়েছে ২১১টি। বিপক্ষে ভোট পড়ে ১৪৮টি। কনজারভেটিভ দলের ভেতরে ১৯২২ কমিটির সভাপতি স্যার গ্রাহাম ব্রেডি ভোটের ফলাফল ঘোষণা করেন।

    সোমবার (৬ জুন) রাতে কনজারভেটিভ দলের এমপিদের এক গোপন ব্যালটে জনসনের ভাগ্য নির্ধারিত হয়। বরিস জনসন বিজয়ী হওয়ায় আগামী এক বছর তার বিরুদ্ধে দলের মধ্যে থেকে কোনো ধরনের অনাস্থা প্রস্তাব আনা যাবে না।

    এই ফলাফলের পর যুক্তরাজ্যের শিক্ষামন্ত্রী নাদিম জাহাউই, যিনি আগেই বরিস জনসনের প্রতি সমর্থন জানিয়েছিলেন, তিনি বলছেন, প্রধানমন্ত্রী সুন্দরভাবে ভোটে বিজয়ী হয়েছেন।

    উল্লেখ্য, ২০২০ সালে করোনাভাইরাসের তীব্র সংক্রমণ চলার সময় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে একাধিক পার্টি করেন বরিস জনসন। কাণ্ডজ্ঞানহীন ওই কাজের জন্য ব্যাপক সমালোচনার মুখে পড়ে ক্ষমা চেয়েছিলেন তিনি।

    কিন্তু ‘পার্টিগেট কেলেঙ্কারি’ নামে পরিচিতি পাওয়া সেই ঘটনা পিছু ছাড়েনি বরিস জনসনের। এজন্য সোমবার দলীয় পার্লামেন্ট সদস্যদের অনাস্থা ভোটের মুখে পড়ে বরিসের নেতৃত্ব।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর