১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই জিলহজ, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    কমলগঞ্জে ২ শিশুর মৃত্যু পানিতে ডুবে

    মৌলভীবাজারের কমলগঞ্জে নিরালা উড়াং(১১) এর রিসিতা উড়াং(১০) নামে দুই জন শিশুর পানিতে ডুবে  মৃত্যু হয়েছে।

    নিহতরা হলো, পাথর টিলা এলাকার শিব চরণ উড়াং এর মেয়ে  নিরালা উড়াং(১১) বাবুল উড়াং এর মেয়ে রিসিতা উড়াং(১০)। দুই জনই মিরতিংগা চাবাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী।

    মঙ্গলবার (২৪ মে) সন্ধ্যায় মিরতিঙ্গা চা বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    রহিমপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড সদস্য ধনা বাউরী বিষয়টি নিশ্চিত করে বলেন, দুইটি শিশুকে ধলাই নদী সংলগ্ন পাহাড়ি ছড়ার কালাছড়া সুইচ গেইট এলাকা থেকে স্থানীয়রা উদ্ধার করে মিরতিংগা চাবাগান হাসপাতালে নিয়ে যান। তারা বিকেলে গোসল করতে নেমেছিলো।

    মিরতিংগা চা বাগান হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. সাধন বিকাশ চাকমা বলেন, শিশু দু’টিকে হাসপাতালে আসলে পরীক্ষা করে দেখা যায় দু’জনই মারা গেছে।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর