১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই জিলকদ, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    হাসপাতালের একই বিভাগের ১১ কর্মী একসঙ্গে অন্ত:সত্ত্বা

    যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালের নর্থল্যান্ড ওবস্টেস্ট্রিকস অ্যান্ড গাইনোকোলজি বিভাগের  ১১ কর্মী এক সঙ্গে অন্ত:সত্ত্বা হয়েছে।  কাকতালীয় হলেও এমনই কাণ্ড ঘটেছে সে দেশের মিসৌরিতে। এর মধ্যে রয়েছে দশ জন নার্স ও একজন চিকিৎসক।এ ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নেটিজেনরা তাদের গর্ভধারণে নিয়ে রসিকতায় মেতেউঠেছেন।নেটিজেনদের অনেকেরই প্রশ্ন, ওই হাসপাতালের পানিতে কিছু মেশানো নেই তো?

    লিবার্টি হাসপাতালের ওই নারীরা অবশ্য জানিয়েছেন, তারা প্রত্যেকেই বাড়ি থেকে পানি নিয়ে আসেন।হাসপাতালটির নর্থল্যান্ড ওবস্টেস্ট্রিকস অ্যান্ড গাইনোকোলজি বিভাগের নার্স হানা মিলার ওই ১১ জনের মধ্যে রয়েছেন। ‘গুড মর্নিং আমেরিকা’ শোয়ে তিনি জানিয়েছেন, একসঙ্গে ১১ জন অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনা নিয়ে যেসব রসিকতা শুরু হয়েছে, সেগুলোকে অনেকেই আবার সত্য বলে ধরে নিয়েছেন।

    হানা জানান, ওই ঘটনার পর আমাদের বিভাগের বহু নার্স বলাবলি করছেন, তারা আর হাসপাতালের পানি খাবেন না। একজন নার্স তো আবার বাড়ি থেকে পানির বোতল আনতে শুরু করে দিয়েছেন।

    সূত্র : গুড মর্নিং আমেরিকা।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর