৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    বাসচাপায় গোপালগঞ্জে ইমাম নিহত

    গোপালগঞ্জের কাশিয়ানীতে মিন্টু শেখ (৪৮) নামে এক ইমাম বাসচাপায় নিহত হয়েছেন।

    নিহত মিন্টু শেখ কা‌শিয়ানী উপজেলার ছোট খারকা‌ন্দি গ্রামের ফজর শেখের ছেলে।

    এ দুর্ঘটনা বৃহস্প‌তিবার (১৯ মে) ভোরে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার দুলাল শাহ বাসস্ট্যান্ডের কাছে ঘটে।

    কা‌শিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাসুদ রায়হান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

    ওসি জানান, ভোরে নামাজ পড়ানোর জন্য মসজিদে যাচ্ছিলেন মিন্টু শেখ। মহাসড়কের পাশ দিয়ে হেটে যাওয়ার সময় দ্রুতগামী এক‌টি যাত্রীবাহী বাস চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর