৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
২রা জিলকদ, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    যুক্তরাষ্ট্রের সুপার মার্কেটে গোলাগুলি নিহত ১০ জন

    যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বাফোলেতে একটি সুপার মার্কেটে গোলাগুলির ঘটনা ঘটেছে। স্থানীয় সময় শনিবার (১৪ মে) বিকেলের এই ঘটনায় ১০ জন নিহত হয়েছে।

    হামলায় জড়িত সন্দেহে ১৮ বছর বয়সী একজনকে চিহ্নিত করেছে পুলিশ। তবে তার নাম পরিচয় প্রকাশ করা হয়নি।

    বাফেলোর পুলিশ কমিশনার জোসেফ গ্রামাগলিয়া বলেন, গুলিবিদ্ধ ১৩ জনের মধ্যে ১১ জনই কৃষ্ণাঙ্গ। পুলিশ বলছে, সন্দেহভাজন ওই তরুণ শনিবার বিকালে একটি জনবহুল সুপার মার্কেটে প্রবেশ করেন। এরপর এলোপাতাড়ি গুলি চালান। হামলার ঘটনা অনলাইনে দেখানোর জন্য ক্যামেরাও সেট করেন ওই হামলাকারী।

    সুপারমার্কেটে নিরাপত্তারক্ষী হিসেবে কর্মরত একজন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা সন্দেহভাজন ব্যক্তিকে গুলি করার চেষ্টা করেছিলেন। কিন্তু তাকে গুলি করে হত্যা করে ওই হামলাকারী।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর