৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    ছেলেকে খুঁজতে এসে প্রাণ হারালেন মা

    শনিবার (১৯ মার্চ) রাত সাড়ে আটটার দিকে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৩ নং ফেরিঘাটে  কাভার্ডভ্যান চাপায় মর্জিনা বেগম (৪০) নামে এক নারী মারা গেছেন।

    দৌলতদিয়া নৌ পুলিশ ফাড়ির এস আই মো. শাহজাহান আলী জানান, এ দুর্ঘটনা ঘটে।

    মর্জিনা বেগম ফরিদপুর জেলার কোতয়ালী থানার চরকমলাপুর গ্রামের বাসিন্দা ইমারত উদ্দিন মোল্লার স্ত্রী।

    এস আই শাহজাহান আলী ওই নারীর স্বামী ইমারত উদ্দিন মোল্লা বরাত দিয়ে জানান, মাসখানেক আগে তাদের ১২ বছরের ছেলে অভিমান করে বাড়ি থেকে চলে আসে।  তারা সংবাদ পান তাদের ছেলে মানিকগঞ্জের আরিচা ঘাট এলাকায় রয়েছে। তারা ছেলের খোঁজে এসেছিলেন। ছেলেকে না পেয়ে তারা স্বামী-স্ত্রী বাড়ি ফিরে যাচ্ছিলেন। ফেরি থেকে নেমে এ্যাপ্রোচ সড়ক দিয়ে হেঁটে সংযোগ সড়কে উঠার সময় কাভার্ডভ্যানটি মর্জিনা বেগমকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

    তিনি জানান, ঘাতক ট্রাক ও চালককে আটক করা হয়েছে।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর