৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    কেন্দুয়ায় সাহাবুদ্দীন আহমদের প্রথম জানাজা সম্পন্ন

    সাবেক রাষ্ট্রপতি ও সাবেক প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদের প্রথম জানাজা সম্পন্ন হয়েছে। শনিবার (১৯ মার্চ) বিকেল ৪টা ২০ মিনিটে নেত্রকোনার কেন্দুয়ায় উপজেলার পাইকুড়া ইউনিয়নের পেমই গ্রামে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

    এর আগে, বিকেল ৩টার দিকে তার মরদেহবাহী হেলিকপ্টার কেন্দুয়া পৌর শহরের চকপাড়া এলাকার হেলিপ্যাডে অবতরণ করে।

    সাহাবুদ্দীন আহমদের ছোট ছেলে সোহেল মাহমুদ প্রথম জানাজা সম্পন্ন হওয়ার বিষয়টি রাইজিংবিডিকে নিশ্চিত করেছেন।

    এর আগে, সকাল ১০টা ২৫ মিনিটে সাহাবুদ্দীন আহমদ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর