২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    সচিবালয় অভিমুখে ইবতেদায়ি শিক্ষকদের মিছিল পুলিশের বাধায় ছত্রভঙ্গ

    ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষা কার্যক্রম জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেস ক্লাব থেকে সচিবালয় অভিমুখে যাওয়া শিক্ষক মিছিল ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ।
    বুধবার (২৯ অক্টোবর) দুপুর ২টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটির ব্যানারে মিছিল শুরু করেন শিক্ষকরা। সচিবালয়ের দিকে অগ্রসর হওয়ার সময় পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়।
    মিছিলে নেতৃত্ব দেন সংগঠনের আহ্বায়ক শামসুল আলম। উপস্থিত ছিলেন সদস্য সচিব মোহাম্মদ আল আমিন এবং বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি কাজী মোখলেছুর রহমান।

    এ বিষয়ে শাহবাগ থানার প্যাট্রোল ইন্সপেক্টর সরদার বুলবুল আহমেদ বলেন, “ইবতেদায়ি শিক্ষকেরা জোর করে সচিবালয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের ছত্রভঙ্গ করা হয়।”
    অন্যদিকে, শিক্ষক সংগঠনের চেয়ারম্যান কাজী মোখলেছুর রহমান বলেন, “আমরা ১৩ অক্টোবর থেকে অবস্থান কর্মসূচিতে আছি। পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ শান্তিপূর্ণ ভুখা মিছিল করছিলাম। সচিবালয়ের সামনে শিক্ষা উপদেষ্টার কাছে দাবি জানাতে গেলে পুলিশ আমাদের ওপর লাঠিচার্জ করে। এতে অন্তত ৩০-৩৫ জন শিক্ষক আহত হয়েছেন।”
    গত ১৩ অক্টোবর থেকে শিক্ষকরা জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন। তাদের পাঁচ দফা দাবির মধ্যে প্রধান দাবি হলো চলতি বছরের ২৮ জানুয়ারির জাতীয়করণের ঘোষণার দ্রুত বাস্তবায়ন।
    অন্যান্য দাবিগুলো হলো—
    ১. এমপিওভুক্তির লক্ষ্যে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ কর্তৃক প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রেরিত ১ হাজার ৮৯টি প্রতিষ্ঠানের ফাইল দ্রুত অনুমোদন।
    ২. অনুদানবিহীন স্বীকৃত ইবতেদায়ি মাদ্রাসাগুলোর এমপিও আবেদনের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ।
    ৩. প্রাথমিক বিদ্যালয়ের মতো প্রাক-প্রাথমিক পদ সৃষ্টি।
    ৪. ইবতেদায়ি মাদ্রাসার জন্য আলাদা অধিদপ্তর স্থাপন।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর