২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে রমজান, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    গাজীপুরে ঝুট গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড

    গাজীপুরের শ্রীপুরে একটি পোশাক কারখানার ঝুট গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২৭ অক্টোবর) মধ্যরাত সাড়ে ৩টার দিকে পৌরসভার ভাংনাহাটি গ্রামের রাতুল অ্যাপারেলস লিমিটেড কারখানার গুদামে এ আগুন লাগে।

    আগুন নিয়ন্ত্রণে আনতে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট সাড়ে চার ঘণ্টা কাজ করে ভোরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
    স্থানীয়রা জানান, গুদামে বিপুল পরিমাণ ঝুট ও কাপড় মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনে গুদামের প্রায় সব ঝুট পুড়ে ছাই হয়ে গেছে, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

    রাতুল অ্যাপারেলস লিমিটেডের ব্যবস্থাপক মো. খালিদ হোসেন বলেন,
    “রাতে ঝুট গুদামে আগুনের ফুলকি দেখা যায়। দ্রুত আগুন ছড়িয়ে পড়লে কর্মচারীরা নিজস্ব ব্যবস্থাপনায় নেভানোর চেষ্টা করেন, কিন্তু ব্যর্থ হন। গুদামে প্রচুর ঝুট কাপড় ছিল, যা আগুনের তীব্রতা বাড়িয়ে দেয়।”

    শ্রীপুর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর এ টি এম মাহমুদুল হাসান জানান,
    “গুদামে বিপুল পরিমাণ দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ফলে নিয়ন্ত্রণে আনতে সময় লাগে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি। তদন্তের পর বিস্তারিত জানানো হবে।”
    ফায়ার সার্ভিসের সদস্যরা জানান, আগুন পাশের ভবনে ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হওয়ায় বড় ধরনের ক্ষতি এড়ানো গেছে।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর