১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    ইলিশে সয়লাব চাঁদপুরের বাজার, দাম আকাশছোঁয়া

    চাঁদপুরের মাছের বাজার নিষেধাজ্ঞা শেষ হবার পর আবারও সরগরম হয়ে উঠেছে। রবিবার (২৬ অক্টোবর) ভোরে সরেজমিনে দেখা গেছে, জেলে পাড়াসহ বড়-ছোট সব বাজারে ইলিশের আহরণ ও বেচাকেনা শুরু হয়েছে।
    মৎস্য ব্যবসায়ীরা জানাচ্ছেন, পদ্মা ও মেঘনা নদীতে ইলিশের কম প্রাপ্যতার কারণে দাম এখনও আকাশছোঁয়া। ছোট ও মাঝারি সাইজের ইলিশ প্রতিহালি (২০০ গ্রাম) বিক্রি হচ্ছে ৪৫০ থেকে ৭০০ টাকা, এক কেজি ইলিশ ২২০০ থেকে ২৫০০ টাকা, আর দুই কেজি ২০০ গ্রাম থেকে আড়াই কেজি পর্যন্ত ইলিশ বিক্রি হচ্ছে ৩৫০০ থেকে ৪০০০ টাকায়।

    মাছ ক্রেতারা বলছেন, নিষেধাজ্ঞা দেওয়ার পাশাপাশি বাজার মনিটরিং চালালে দাম নিয়ন্ত্রণে রাখা সম্ভব। জেলেরা জানান, পদ্মা নদীতে নৌকা নিয়ে বেশি সময় কাটিয়েও কাঙ্খিত বড় ইলিশ পাওয়া যাচ্ছে না।
    চাঁদপুর মৎস্য সমবায় সমিতির সাধারণ সম্পাদক শবে বরাত সরকার বলেন, “আসন্ন ভালো সিজনে ইলিশের প্রাচুর্য আসার সাথে সাথে দাম কমার আশা করা যাচ্ছে। বর্তমানে ঘাটে ইলিশের পরিমাণ বাড়তে শুরু করেছে, তাই কয়েক দিনের মধ্যে কেজিপ্রতি ২০০-৩০০ টাকা পর্যন্ত দাম কমতে পারে।”
    চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ জানান, মা ইলিশ সংরক্ষণ অভিযান সফলভাবে বাস্তবায়িত হয়েছে। জেলে ও মৎস্যজীবীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি বাজারে নজরদারি রাখার মাধ্যমে দাম নিয়ন্ত্রণে রাখা হবে।

    সরকার ৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মা ইলিশের প্রজনন সংরক্ষণের জন্য সাগর ও নদীতে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর