১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    যারা অন্যায় করে, পালিয়ে যায় তারাই: অধ্যাপক মামুন মাহমুদ

    বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন,
    “আমরা পালিয়ে যাইনি। বরং যারা অন্যায় ও লুটপাট করে, তারাই বারবার দেশ থেকে পালায়।”
    তিনি বলেন, “শেখ হাসিনা এখন দেশ থেকে পালিয়ে আছেন। অথচ আমরা শত জুলুম-নির্যাতনের মাঝেও দেশ ছাড়িনি। জনগণের অধিকার আদায়ের সংগ্রাম থেকে এক মুহূর্তের জন্য পিছু হটিনি।”
    মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের আদমজী বিহারি ক্যাম্পে বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে আয়োজিত এক আলোচনা ও ডেঙ্গু প্রতিরোধে মশারি বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

    অনুষ্ঠানে ‘তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ বাস্তবায়নের প্রয়োজনীয়তা তুলে ধরেন অধ্যাপক মামুন মাহমুদ। তিনি বলেন,
    “বিএনপির আন্দোলনের লক্ষ্য শুধু সরকার পরিবর্তন নয়, রাষ্ট্রব্যবস্থার আমূল সংস্কার। সেই লক্ষ্যেই আমরা জনগণের কাছে যাচ্ছি।”
    তিনি আরও দাবি করেন, “দীর্ঘদিনের সংগ্রামের ফলে বিএনপির নেতাকর্মীরা এখন মুক্তভাবে কথা বলতে পারছেন। এটা গণতান্ত্রিক চেতনার বিজয়।”

    আলোচনা সভায় সভাপতিত্ব করেন আদমজী বিহারি ক্যাম্পের চেয়ারম্যান মো. লিয়াকত হোসেন। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. মনির হোসেন।
    অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য মো. অকিল উদ্দিন ভূঁইয়া, রিয়াজুল ইসলাম রিয়াজ এবং সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের সাবেক সহ-সভাপতি ওয়াসিম আসলাম।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর