২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    গাজীপুরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শ্রমিকরা

    গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় ইন্টিমিটস লিমিটেড নামে একটি কারখানার শ্রমিকরা হাজিরা বোনাস বৃদ্ধির দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন মন্ডল ।

    রোববার (২২ সেপ্টেম্বর, ২০২৪) সকালে বিক্ষোভ শুরু করেন তারা। পরে কর্তৃপক্ষের আশ্বাসে বিক্ষোভ প্রত্যাহার করে নেন। এছাড়া শ্রীপুর উপজেলার নতুন বাজার এলাকায় এ্যাসরোটেক্স লিমিটেড কারখানার শ্রমিকরা কর্মবিরতি পালন করেছেন।

    নূন্যতম হাজিরা বোনাস এক হাজার টাকা ও টিফিন বিল বৃদ্ধিসহ গ্রেড অনুযায়ী বেতন বৃদ্ধির দাবিতে সকালে কর্মবিরতি পালন শুরু করেন তারা। পরে মালিকপক্ষের সঙ্গে আলোচনা হলে কাজে যোগ দেন শ্রমিকরা।

    শিল্প পুলিশ শ্রীপুর ক্যাম্পের সহকারী পুলিশ সুপার এসএম আজিজুল হক বলেন, সকালে দুই কারখানার শ্রমিকরা বিক্ষোভ ও কর্মবিরতি শুরু করেছিলেন। কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানে উদ্যোগ নিলে শ্রমিকরা আন্দোলন প্রত্যাহার করে নেন।

     

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর