১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    গলাচিপায় শহিদদের শ্রদ্ধায় আলোক প্রজ্জ্বলন

    ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন গলাচিপা নাগরিক কমিটি।সন্ধ্যা সাতটায় স্থানীয় মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও আলোক প্রজ্জ্বলন করেন পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এসএম শাহজাদা, উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ সাহিন শাহ, নাগরিক কমিটির সভাপতি অবসার প্রাপ্ত অধ্যাপক মো. সোহরাব আলী হাওলাদার , সাধারণ সম্পাদক শংকর লাল দাশ, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন আল হেলাল, গলাচিপা থানা অফিসার ইনচার্জ মোঃ ফেরদৌস আলম খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মেজবাহ উদ্দিন, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সরদার মু. শাহআলম, আওয়ামী লীগের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ, আওয়ামী লীগের সহ সভাপতি রেজাউল করিম হাওলাদারসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।পরে দেশাত্মবোধক গান পরিবেশন করা হয়।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর