১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    গলাচিপায় জাটকা সংরক্ষণ সপ্তাহ পালিত

    গলাচিপা প্রতিনিধি : ‌‌‌‌“ইলিশ হলো মাছের রাজা জাটকা ধরলে হবে সাজা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর গলাচিপায় জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৪ পালিত হয়েছে। ১১ই মার্চ উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে সকাল ১০টায় উপজেলা চত্বর থেকে এক র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়। র‌্যালী শেষে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন আল হেলালের সভায় সভাপতিত্ব আরো উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মু. শাহিন, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম,বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ উপজেলা শাখার সভাপতি মোঃ নূর সাঈদ মাতব্বর, সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন সাবু, সাংগঠনিক সম্পাদক মোঃ তমাল তালুকদার প্রমুখ।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর