৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    নোয়াখালীর সেনবাগে প্রবাসীর স্ত্রীকে গণধর্ষণ মামলায় এক আসামিকে গ্রেপ্তার

    নোয়াখালীর সেনবাগে প্রবাসীর স্ত্রীকে গণধর্ষণ মামলায় র‌্যাব-১১   ইমন নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে ।

    রোববার রাতে এ তথ্য জানান র‌্যাব-১১ এর সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান।

    ইমন সেনবাগ এর পশ্চিম কাজিরখিল গ্রামের রাধার বাড়ির মৃত সামছুল হকের ছেলে। রোববার সন্ধ্যায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো  হয়।

    প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়,  ওমান প্রবাসীর স্ত্রী প্রাকৃতিক ডাকে ঘর থেকে বের হলে নিজ বাড়ি সংলগ্ন পুকুর পাড়ে চারজন দূবৃর্ত্ত দল বেঁধে তাকে ধর্ষণ করে। এ ঘটনায় ভূক্তভোগী সেনবাগ থানায় চারজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার পর এলাকা থেকে পালিয়ে যায় আসামিরা।

    শনিবার তথ্য প্রযুক্তির সহায়তায় ঢাকার চাঁদনী মার্কেট এলাকা থেকে মামলার অন্যতম আসামি ইমনকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য তাকে হস্তান্তর করা হয়েছে  সেনবাগ থানায় ।

    মাহফুজা ২৭-২

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর