২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    ইয়াবা পাচার মামলায় মিয়ানমারের ৮ নাগরিককে যাবজ্জীবন কারাদণ্ড

    কক্সবাজারের একটি আদালত ইয়াবা পাচার মামলায় মিয়ানমারের ৮ নাগরিককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন । একই সঙ্গে তাদের প্রত্যেককে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ বছর করে কারাদণ্ড দেয়া হয়।

    সোমবার  দুপুরে কক্সবাজার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে এসটি ৪৫৭-২১ মামলাটির শুনানি শেষে বিচারক নিশাত সুলতানা এ রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ও পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম বিষয়টি নিশ্চিত করেন।

    দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মিয়ানামারের আকিয়াবের শিবপুরে মৃত সিকদার আলীর ছেলে দইলা, পুত্তু জারিপাড়ার মীর আহাম্মদের ছেলে রবি আলম, একই এলাকার হাফেজের ছেলে আলম, করিমের ছেলে শফিকুল, মৃত মনুর ছেলে নূর, মৃত নূরুল হাকিমের ছেলে নূরে আলম, মৃত লাল মিয়ার ছেলে আলী আহামদ ও মৃত আবু সুফিয়ানের ছেলে নূরুল আমিন। তারা সবাই মিয়ানমারের আকিয়াব ও মংডুর বিভিন্ন থানার বাসিন্দা। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

    ২০১৯ সালের ১৯ সেপ্টেম্বর টেকনাফ কোস্ট গার্ডের একটি দল সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ সংলগ্ন বঙ্গোপসাগরে বাংলাদেশে প্রবেশকালে একটি বোটে বিশাল ইয়াবা চালান আটক করে। ওই পাচারকারী বোটে থাকা ৮ জনকে আটক করা হয়। পরে গণনা করে ওই চালানে দুই লাখ পিস ইয়াবা পাওয়া যায়। এই ঘটনায় এম জে উদ্দীন নামের এক কোস্ট গার্ড কর্মকর্তা বাদী হয়ে টেকনাফ থানায় মামলা দায়ের করেছিলেন। মামলা বিচারিক কার্যক্রম শেষে দোষী প্রমাণিত হওয়ায় মামলার সব আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

    এর আগে গত ২৪ জানুয়ারি ইয়াবা এবং মিয়ানমারের মুদ্রা (কিয়াট) উদ্ধারের মামলায় মিয়ানমারের তিন নাগরিককে যাবজ্জীবন কারাদণ্ড দেন কক্সবাজার আদালত।

    মাহফুজা ৩০-১

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর