২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    মিরসরাইয়ে ড্রেজারডুবির ঘটনায় উদ্ধার হলো ৪ শ্রমিকের লাশ

    চট্টগ্রামের মিরসরাই ইকোনমিক জোন সংলগ্ন উপকূলে ড্রেজারডুবির ঘটনায় নিখোঁজ ৮ শ্রমিকের মধ্যে  ৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

    কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের সম্বনয়ে ড্রেজারের ভেতর থেকে লাশ উদ্ধার করা হয়।

    মঙ্গলবার রাতে ১ জন এবং বুধবার সকালে আরও ৩ জনের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস। মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিনহাজুর রহমান এই তথ্য নিশ্চিত করেন।

    ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে চট্টগ্রামের মিরসরাইয়ে সাগরে মঙ্গলবার সকালে এই ড্রেজার ডুবির ঘটনা ঘটে। এই সময়ে ড্রেজারটিতে মোট ৮ জন শ্রমিক ছিলেন।

    খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল মঙ্গলবার দুপুরে থেকে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। এই ঘটনার আরও ৪ শ্রমিক নিখোঁজ রয়েছেন।

     

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর