৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    সিরাজগঞ্জের বেলকুচিতে মা ও দুই সন্তানের অর্ধগলিত মরদেহ উদ্ধার

    সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার নিজ বাড়ি থেকে থেকে মা ও দুই সন্তানের অর্ধগলিত মরদেহ উদ্ধার করছে পুলিশ । শনিবার বিকেলে ধুকুরিয়া বেড়া ইউনিয়নের মবুপুর নতুনপাড়া গ্রাম থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

    নিহতরা হলেন- ধুকুরিয়া বেড়া ইউনিয়নের মবুপুর নতুনপাড়ার সুলতানের স্ত্রী  রওশন আরা , ছেলে জিহাদ ও  মাহিম।

    বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজমিলুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।

    ওসি তাজমিলুর রহমান বলেন, ‘মবুপুর গ্রামে মা তার দুই সন্তান নিয়ে বসবাস করতেন একটি ফাঁকা বাড়িতে ।  বিকেলে পচা দুর্গন্ধ বের হতে থাকলে স্থানীয়রা থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেখে   ঘরের মধ্যে মরদেহগুলো পড়ে আছে। ধারণা করা হচ্ছে ৪-৫ দিন আগেই তারা মারা যান। তিনি আরও বলেন, ‘ঘটনাস্থলে পুলিশের সিআইডি ও পিবিআইয়ের টিমও এসেছে। মরদেহগুলো উদ্ধার করে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে  মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’

    মাহফুজা ১-১০

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর