৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
২রা জিলকদ, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    খুলনায় পটকা মাছ খাওয়ায় মারা গেলেন দুই জন

    খুলনায় পটকা মাছ খাওয়ার পর বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছেন দুই জন। সোমবার  সন্ধ্যায় পরি বেগম  ও তার ছেলে জাহাঙ্গীর মারা যান। অসুস্থ অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে জাহাঙ্গীরের খালাত ভাই সাইদুলকে । তাদের বাড়ি বটিয়াঘাটার জলমা ইউনিয়নের মাথাভাঙ্গা গ্রামে।

    প্রতিবেশিরা জানান, পরি বেগম ও তার পরিবার মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন। দুপুরে পরি বেগম রূপসা নদী থেকে পটকা মাছ ধরে রান্না করেন। ছেলে জাহাঙ্গীর  ও ভাগ্নে সাইদুলকে নিয়ে রান্না করা মাছ দিয়ে দুপুরে ভাত খান তারা। পরে সবাই  একসাথে অসুস্থ হয়ে পড়ে।  সবাইকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাবার পথে পরি বেগম মারা যান।পরে  হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জাহাঙ্গীর মারা যান। সাইদুল এখনও হাসপাতালে ভর্তি এবং তাকে অক্সিজেন দিয়ে রাখা হয়েছে।

    মাহফুজা ১৩-৯

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর