২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    আগামী ১৩ সেপ্টেম্বর সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য সিলেটে পরিবহন ধর্মঘট

    আগামী ১৩ সেপ্টেম্বর সকাল ৬টা থেকে সিলেটে পাঁচ দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য পরিবহন কর্মবিরতি  আহ্বান করা হয়েছে। রোববার ১১ সেপ্টেম্বর দুপুরে সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক সমন্বয় পরিষদের সভায় পরিবহন ধর্মঘটের সিদ্ধান্ত নেয়া হয়  হয়।

    বিকেলে সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম-সাধারণ সম্পাদক আলী আকবর  স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গণমাধ্যমে পাঠানো এ তথ্য জানানো হয়।

    এসময়  জেলা সড়ক পরিবহন শ্রমিক সমন্বয় পরিষদের সভাপতি ময়নুল ইসলামের সভাপতিত্বে এবং সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক  জাকারিয়া আহমদের পরিচালনায় সভায় বক্তব্য দেন সিলেট জেলা ট্রাক পিকাপ কভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি দিলু মিয়াসহ আরো অনেকে।

    সভায় পরিবহন শ্রমিক নেতারা বলেন, পাঁচ দফা দাবিতে গত সোমবার স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয় সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক সমন্বয় পরিষদ। স্মারকলিপির অনুলিপি সিলেটের প্রশাসনের সংশ্লিষ্ট সকল দপ্তরে দেয়া হয়।  একই দাবিতে গেল  ৮ সেপ্টেম্বর দক্ষিণ সুরমার হুমায়ুন রশীদ চত্বরে পরিবহন শ্রমিকদের মানববন্ধন  হয়। কিন্তু এরপরও দাবিগুলো মেনে না নেয়ায় ধর্মঘটের  সিদ্ধান্ত নেয়া হয়।

    ১৩ সেপ্টেম্বর মঙ্গলবার ভোর ৬টা থেকে সিলেট জেলার সড়ক-মহাসড়কে কোনো চালক গাড়ি নিয়ে বের হবেন না। অবিলম্বে পাঁচ দফা দাবি মেনে না নিলে আরো কঠোর  কর্মসূচি পালন করা হবে।

    মাহফুজা ১১-০৯

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর