নোয়াখালীর বেগমগঞ্জে পিকআপ চাপায় নিহত হয়েছেন বাদশা মিয়া ওরফে বাসু (৬৫) নামে এক কৃষক ।
মঙ্গলবার ( ৬ সেপ্টম্বর, ২০২২) রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার সোনাইমুড়ী- লাকসাম সড়কের পাওয়ার হাউজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাদশা উপজেলার নরোত্তপুর ইউনিয়নের বকসালী বেপারী বাড়ির কালা মিয়ার ছেলে।
স্থানীয় বাসিন্দা থেকে জানা যায়, রাতে কাজ শেষে বাড়ি ফিরছিলেন বাদশাহ। সোনাইমুড়ী – লাকসাম সড়ক পার হওয়ার সময় পেছন থেকে আসা একটি পিকআপ তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে করে ঘটনাস্থলেই বাদশাহর মৃত্যু হয়।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃদুল কান্তি কুরি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পিকআপ শনাক্তে কাজ চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



