২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে রমজান, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    ঢাকাস্থ গলাচিপা উপজেলা কল্যান সমিতির কমিটি গঠন

    স্টাফ রিপোর্টার : ঢাকাস্থ গলাচিপা উপজেলা কল্যান সমিতির ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। ১১ মার্চ রাজধানীর ফার্মগেটে সমিতির অস্থায়ী কার্যালয় দ্বি-বার্ষিক সাধারণ সভায় ঢাকা-ইটালী চেম্বারের সভাপতি অ্যাডভোকেট মো. গোলাম মোস্তফার সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।
    সভায় সদস্যদের সম্মতিক্রমে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি আব্দুল লতিফ মাসুম, নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট শাহআলম ভূইয়া ও বিশিষ্ট সাহিত্যিক ফোরকান আহম্মেদ।
    কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মোর্তূজা সাইফুল ইসলাম জাকির। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আবু বক্কর সিদ্দিক।
    সহ সভাপতি হয়েছেন মো. মজিবুর রহমান, বেলায়েত হোসেন, তানভীল আক্তার হোসেন খান, হাবিবুর রহমান হিরু।
    এ ছাড়া, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোফাজ্জল, অ্যাডভোকেট নুরুল ইসলাম জাহিদ। কোষাধ্যক্ষ আবু জাফর রনি, মহিলা বিষয়ক সম্পাদক মাহমুদা মোস্তফা ডলি, সাংগঠনিক সম্পাদক নান্নু মীর, দপ্তর সম্পাদক মোহাম্মদ গোলাম আমিন, প্রচার সম্পাদক জসিম উদ্দিন ,সাহিত্য সম্পাদক দোলোয়ার হোসেন , সমাজকল্যান সম্পাদক সুলতান আহম্মেদ টিপু, ক্রীড়া সম্পাদক মনসুর হেলাল, আইন সম্পাদক অ্যাডভোকেট কাইয়ুম, ছাত্র-ছাত্রী সম্পাদক মানসুরা আক্তার আখি, সাংস্কৃতি সম্পাদক বিপ্লব চন্দ্র ভুইয়া, গণসংযোগ সম্পাদক গাজী আব্দুল হাদী, প্রকাশনা সম্পাদক তরিকুল ইসলাম।
    পরিচালনা পরিষদ সদস্য হয়েছেন ইলিয়াস কবির, সিদ্দিকুর রহমান, অ্যাডভোকেট সৈয়দ আলম টিপু, ডা. জালাল আহম্মেদ, ফোরকান বিশ্বাস, অ্যাডভোকেট মশিউর রহমান রিয়াদ, গোলাম মোস্তফা কামাল, মো. মোকছেদুর রহমান ও হেলাল উদ্দিন খান।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর