৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা জিলহজ, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    যত দিন যাচ্ছে আমরা ততই বিভক্ত হয়ে পড়ছি: মির্জা ফখরুল

    দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “এত বড় অভ্যুত্থানকে আমরা জনগণের কল্যাণে কাজে লাগাতে পারছি না। যতই দিন যাচ্ছে, আমরা ততই বিভক্ত হয়ে পড়ছি। কারা এই বিভক্তি তৈরি করছেন, সে বিষয়টি আমাদের বুঝতে হবে। অথচ এখনই ঐক্যের সময়।”

    বুধবার (২৯ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে সাংবাদিক ও কথাসাহিত্যিক এহ্সান মাহমুদের লেখা ‘বিচার সংস্কার নির্বাচন: অন্তর্বর্তী আমলে বাংলাদেশ’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

    বিএনপি মহাসচিব বলেন, “সমস্ত সংকটের মূলে রয়েছে একটি গ্রহণযোগ্য নির্বাচন। সেই কারণেই আমরা পাঁচ আগস্টের পর নির্বাচন চেয়েছিলাম। অনেকে বলেছে, বিএনপি ক্ষমতা চায় বলেই নির্বাচন চাইছে। কিন্তু সত্য হলো—নির্বাচন বিলম্বিত হওয়ায় ফ্যাসিবাদবিরোধী সব শক্তি আরও সম্মিলিত হচ্ছে।”
    প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে মির্জা ফখরুল বলেন, “আপনি জনগণের নিকট প্রতিশ্রুতিবদ্ধ। যতটুকু সংস্কার প্রয়োজন, তা সম্পাদন করে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিন। নির্বাচনের মাধ্যমে যে পার্লামেন্ট গঠিত হবে, সেটিই দেশের সংকটগুলো সমাধান করবে। এর ব্যত্যয় ঘটলে দায়ভার আপনাকেই নিতে হবে।”
    দীর্ঘদিন ধরে বিএনপি ফ্যাসিবাদবিরোধী আন্দোলন করে আসছে উল্লেখ করে তিনি বলেন, “দেশের জনগণও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে শামিল হয়েছে। এক সময় প্রচার করা হয়েছিল—বিএনপি সংস্কারবিরোধী দল। অথচ সংস্কারের মাধ্যমেই বিএনপির জন্ম। মুক্তিযুদ্ধের পর একদলীয় শাসনের অবসান ঘটিয়ে বিএনপিই বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে আনে।”

    সংস্কার কমিশনের খসড়া প্রতিবেদনের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, “সংস্কার প্রক্রিয়ার যেসব বিষয়ে আমরা ঐকমত্যে পৌঁছাতে পারিনি, সেসব নিয়ে ‘নোট অব ডিসেন্ট’ দিয়েছিলাম। কমিশন প্রতিশ্রুতি দিয়েছিল, এগুলো লিপিবদ্ধ করা হবে। কিন্তু অবাক হয়ে দেখলাম, গতকাল প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া ড্রাফটে সেসব নেই। এটা জনগণ ও রাজনৈতিক দলের সঙ্গে প্রতারণা।”
    অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চর্চা ডটকম-এর সম্পাদক সোহরাব হাসান, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, লেখক ও সাংবাদিক শাহনাজ মুন্নী এবং গণঅধিকার পরিষদের সভাপতি নূরুল হক নূর প্রমুখ।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর