১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    চট্টগ্রামে ট্রাককে ধাক্কা দিয়ে উল্টে গেল ট্রেনের ইঞ্জিন

    চট্টগ্রামের সাগরিকা স্টেডিয়াম এলাকায় ট্রাককে ধাক্কা দিয়ে উল্টে গেছে একটি মালবাহী ট্রেনের ইঞ্জিন। মঙ্গলবার (২৮ অক্টোবর) ভোরে এ দুর্ঘটনা ঘটে।
    ঘটনার পর রেলওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করে।

    চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি শহিদুল ইসলাম বলেন,
    “সাগরিকা এলাকায় ট্রেন ও ট্রাকের সংঘর্ষে ট্রেনের ইঞ্জিন উল্টে গেছে। এই রুটটি মূলত মালবাহী ট্রেনের জন্য ব্যবহৃত হয়, তাই যাত্রীবাহী ট্রেন চলাচলে কোনো প্রভাব পড়েনি। আপাতত মালবাহী ট্রেন চলাচল বন্ধ আছে।”
    রেলওয়ে সূত্র জানায়, সকালে চট্টগ্রাম বন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে ট্রেনটি। সাগরিকা রেলগেট এলাকায় সিগন্যাল অমান্য করে একটি ট্রাক রেললাইনে উঠে গেলে ট্রেনের ইঞ্জিন ধাক্কা মারে এবং উল্টে যায়। ট্রাকটি দুমড়েমুচড়ে রেললাইনের পাশে পড়ে থাকে।

    রেলওয়ে কর্মকর্তারা জানান, উদ্ধারকাজ শেষ হলে দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক করা হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রাকচালকের অসতর্কতা থেকেই দুর্ঘটনাটি ঘটেছে।
    দুর্ঘটনায় কেউ হতাহত না হলেও ইঞ্জিনের আংশিক ক্ষতি হয়েছে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর