২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে রমজান, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    নারায়ণগঞ্জে ডাইং কারখানায় বিস্ফোরণ, ছয়জন দগ্ধ

    নারায়ণগঞ্জের ফতুল্লার বিসিক শিল্পাঞ্চলের এমএস ডাইং প্রিন্টিং অ্যান্ড ফিনিশিং কারখানায় রবিবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে বিস্ফোরণ ঘটে। এতে ছয়জন শ্রমিক দগ্ধ হন।
    দগ্ধদের মধ্যে আছেন আলা আমিন, মো. আজিজুল্লাহ, মো. সেলিম, মো. জালাল মোল্লা, নাজমুল হুদা ও সিকিউরিটি গার্ড নূর মোহাম্মদ। তারা কারখানার নিচতলার বয়লার রুমে কাজ করার সময় দুর্ঘটনার শিকার হন।

    তাদের দ্রুত উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, “দগ্ধ ছয়জনকে জরুরি চিকিৎসা দেওয়া হচ্ছে। সবার অবস্থাই আশঙ্কাজনক।”
    প্রাথমিক তদন্তে দুর্ঘটনার সঠিক কারণ জানা যায়নি।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর