BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার উদ্যোগে ঢাকা বিভাগীয় কমিটির পরিচিতি এবং আলোচনা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
২২/১ তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকায় বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ কনফারেন্স রুমে গাজী আসাদুজ্জামান রিয়াদ এর সঞ্চালনায় ঢাকা বিভাগীয় কমিটির সম্মানিত সভাপতি অ্যাডভোকেট সেলিনা সুলতানা শিউলির সভাপতিত্বে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি সোহেলী আক্তার। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মো: মোমেন ইসলাম। কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির শিক্ষা ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো: মিজানুর রহমান মিজান।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় কমিটির যুগ্মসাধারণ সম্পাদক মনির হোসেন পরাগ. সাংগঠনিক সম্পাদক মাসুদ সাউদ. সাংগঠনিক সম্পাদক আমেনা আক্তার. আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সুমা সাবিনা. মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক ঝিনুকা বড়ুয়া. সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জাফরিন সাজ. গণমাধ্যম বিষয়ক সম্পাদক ডিএম মাইনুদ্দিন দেওয়ান. সহ গণমাধ্যম বিষয়ক সম্পাদক মিম আক্তার. শিক্ষা ও পরিবেশ বিষয়ক সম্পাদক সাদিয়া আক্তার. সদস্য রাশিদা বেগম এ সময় আরো উপস্থিত ছিলেন সকাল নারায়ণগঞ্জ অনলাইন পোর্টালের সম্পাদক ও প্রকাশ্য এবং নারায়ণগঞ্জ জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ছায়ানুর তালুকদার. ফতুল্লা থানা কমিটির সাধারণ সম্পাদক তাহামিনা ইয়াসমিন মিথিলা. সাংগঠনিক সম্পাদক লুবনা আক্তার. কুশিয়ারা টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ রাজিয়া সুলতানা. সকাল নারায়ণগঞ্জ অনলাইন পোর্টালের সিনিয়র ফটোসংবাদিক জামাল তালুকদার. সিয়াম তালুকদার সহ গন্যমান্য ব্যক্তিবর্গ ।
প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি সোহেলী আক্তার বলেন এই সংগঠনকে আমরা নিজের সন্তানের চেয়েও বেশি আদর যত্ন করে এতটা বছর এগিয়ে নেওয়ার স্বপ্ন দেখেছি ভবিষ্যতে আরো এগিয়ে নেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। কমিটির সকল সদস্যদের উদ্দেশ্য বলেন আপনারা সংগঠনকে ভালোবেসে সংগঠনের প্রতিটি কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। কোনে দুষ্ট লোক যেন সংগঠনকে নষ্ট না করতে পারে সেদিকে সবাইকে সচেতন থাকতে বলেন।
ঢাকা বিভাগীয় কমিটির সম্মানিত সভাপতি অ্যাডভোকেট সেলিনা সুলতানা শিউলি বক্তব্যে বলেন আমি আপনাদের দোয়া ও ভালবাসা নিয়ে কাজ করতে চাই। তিনি তার জন্য এবং সংগঠনের সবাই দোয়া ও সহযোগীতা কামনা করেন। অর্জিত দায়িত্ব যেন সঠিকভাবে পালন করতে পারেন সে জন্য সংগঠনের সকলকে নিয়ে মিলে মিশে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।



