২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে রমজান, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    ডেঙ্গু জ্বর সচেতনতায় লিফলেট বিতরণ

    নারায়ণগঞ্জ ফতুল্লা চৌধুরী বাড়ি ফতুল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ডেঙ্গু জ্বর সচেতনতায় BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার মাধ্যমে লিফলেট বিতরণ করা হয়।

    বুধবার (২ অক্টোবর)  দুপুর ১.৩০ মিনিট থেকে ডেঙ্গু জ্বর সচেতনতায় লিফলেট বিতরণ করা হয়।  লিফলেট বিতরণের সময় উপস্থিত ছিলেন BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো: মোমেন ইসলাম। উপস্থিত ছিলেন ফতুল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সালমা সুলতানা. । ডেঙ্গু জ্বর সচেতনতা মূলক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা নারায়ণগঞ্জ জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সেলিনা সুলতানা শিউলী।

    এ সময় আরো উপস্থিত ছিলেন অএ শিক্ষা প্রতিষ্ঠানের সহকারী শিক্ষিকা কনিকা রানী রায়. হুমাইরা সিদ্দিকা.সোহরাব হোসেন. মোঃ আব্দুল মোতালেব গাজী সহ সকল শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন

    শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ শেষে বক্তব্য রাখেন সেলিনা সুলতানা শিউলি বলেন বাংলাদেশে এখন যেভাবে ডেঙ্গু জ্বরের রোগী বৃদ্ধি পাচ্ছে মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে তাই আমাদের সকলকে সচেতনতার জন্য এগিয়ে আসার দরকার সর্বপ্রথম ই আমরা যার যার নিজ বাড়িঘর আঙ্গিনা গুলো পরিষ্কার-পরিচ্ছন্ন এবং মশারি টাঙিয়ে প্রতিদিন ঘুমাতে হবে এই নিয়মকে মেনে চললে কিছুটা রেহাই পাওয়া যাবে।  বাড়িঘর আশে পাশে, ছাদে পানি জমে থাকা স্থানগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন এবং ডেঙ্গুজ্বর হলে বাড়িতে বিশ্রাম নিতে হবে। বেশি বেশি তরল খাবার খেতে হবে। ডাক্তারি পরামর্শ নিতে হবে।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর