৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা জিলকদ, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুইজনের মৃত্যু

    সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মো. জসিম উদ্দিন (২৬) ও মো. জালাল উদ্দিন (৩৬)  নামে দুইজনের মৃত্যু হয়েছে।

    নিহত মো. জালাল উদ্দিন পশ্চিম পলিরচর গ্রামের চাঁন মিয়ার ছেলে ও মো. জসিম উদ্দিন একই গ্রামের মো. নুরুল হকের ছেলে।

    রোববার ( ২৯ সেপ্টেম্বর ) সকালে উপজেলা পান্ডার গাঁও ইউনিয়নের পশ্চিম পলিরচর গ্রামে এ বজ্রপাত ঘটে।

    পান্ডারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ বলেন, আজ (রোববার) সকাল সাড়ে ৭টার দিকে দেখার হাওরে মাছ ধরতে যান দুজন। এ সময় ঝড়বৃষ্টি হতে থাকে। মাছ ধরার এক পর্যায়ে শুরু হয় প্রচণ্ড বজ্রপাত। এ সময় বজ্রপাতের আঘাতে দুজনই হাওরে পড়ে যান। পরে স্থানীয়রা তাদেরকে মৃত অবস্থায় উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

    বিষয়টি নিশ্চিত করেছেন দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক। তিনি বলেন, দুজন মারা গেছেন আমরা খবর পেয়েছি। দোয়ারাবাজার থানা পুলিশকে ঘটনাস্থলে পাঠিয়েছি, আবহাওয়া এখনও খারাপ তাই পৌঁছাতে সময় লাগছে। স্থানীয় চেয়ারম্যান আমাকে ব্যাপারটা জানিয়েছেন।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর