২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে রমজান, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    কুমিল্লা সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত

    কুমিল্লার বুড়িচং উপজেলায় সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত হয়েছেন মো. আনোয়ার হোসেন (৫০) নামে এক ব্যক্তি ।

    রোববার (৯ জুন, ২০২৪) সকাল ৮টায় উপজেলার বাকশীমুল ইউনিয়নের জামতলা এলাকার ভারতীয় সীমান্তে এ ঘটনা ঘটে।

    গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসনাত খন্দকার ।

    নিহত আনোয়ার হোসেন বাকশীমুল ইউনিয়নের মীরপুর গ্রামের চারু মিয়ার (মৃত) ছেলে।

    স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মো. আবুল কাশেম জানান, নিহতের মরদেহ কাঁটাতার সংলগ্ন এলাকায় রয়েছে। এই মুহূর্তে ভারতীয় বিএসএফের তত্ত্বাবধানে আছে।

    কুমিল্লা ১০ ব্যাটেলিয়ন বিজিবি (সেক্টর কমান্ডার) কর্নেল মোহম্মদ শরিফুল ইসলাম মিরাজ জানিয়েছেন, ঘটনাস্থলে যাচ্ছে বিজিবি।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর