২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে রমজান, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    কনস্টেবল মনিরুল হত্যা: কাওসারের ৭ দিনের রিমান্ড মঞ্জুর

    রাজধানীর বারিধারা ডিপ্লোমেটিক জোনের ফিলিস্তিন দূতাবাসের সামনে ডিউটিরত কনস্টেবল মনিরুল ইসলামকে গুলি করে হত্যার মামলায় ঘাতক আরেক কনস্টেবল কাওসার আলীকে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

    রোববার (৯ মে, ২০২৪) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাকিল আহাম্মদ রিমান্ডের আদেশ দেন।

    এর আগে মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার সাব-ইন্সপেক্টর মো. মান্নাফ কনস্টেবল কাওসার আলীকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

    মনিরুল ইসলামকে গুলি করে হত্যার ঘটনায় তার ভাই কনস্টেবল মাহাবুবুল হক গুলশান থানায় মামলা করেন।

    মামলার অভিযোগ থেকে জানা যায়, মনিরুল হক শনিবার থেকে কনস্টেবল কাওসার আলীর সাথে গুলশান থানাধীন বারিধারা ডিপ্লোম্যাটিক জোনে ফিলিস্তিন দূতাবাসের পুলিশ বক্সে রাত ৯ টা থেকে ভোর ৬টা পর্যন্ত সশস্ত্র অবস্থায় ফিলিস্তিন দূতাবাসের নিরাপত্তামূলক ডিউটিতে নিয়োজিত ছিল। ডিউটি করাকালে শনিবার রাত পৌনে ১২টার দিকে কাওসার আলীর সঙ্গে ডিউটি করা নিয়ে মনিরুলের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে কাওছার আলী উত্তেজিত হয়ে মনিরুল কিছু বুঝে ওঠার আগেই অস্ত্র দিয়ে এলোপাথাড়ি গুলি করতে থাকে। গুলিতে মনিরুল ফিলিস্তিন দূতাবাসের পুলিশ বক্সের সামনে উপুড় হয়ে পড়ে ঘটনাস্থলেই মারা যায়।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর