১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    গলাচিপায় ৫০ মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তির চেক প্রদান

    গলাচিপায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৫০ মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তির চেক প্রদান করা হয়েছে। বুধবার সকালে উপজেলা মিলনায়তনে পটুয়াখালী জেলা প্রশাসক মোঃ নূর কুতুবুল আলম এ চোক তুলে দেন।

    এর আগে উপজেলা প্রশাসনের আয়োজনে শিক্ষার্থী শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে, জেলা প্রশাসক মত বিনিময় করেন।

    গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন আল হেলাল এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ  সাহিন শাহ, গলাচিপা সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ ফোরকান কবির, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রেজাউল কবির, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) সরদার মোঃ শাহ আলম, , থানা অফিসার ইনচার্জ মোঃ ফেরদৌস আলম খান, মুক্তিযোদ্ধা শামসুদ্দিন শানু ঢালী ও মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন তালুকদার। এছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

    পরে গলাচিপা স্কিল ল্যাবের গঠনতন্ত্র উন্মোচন ও দুই দিন ব্যপী অনুষ্ঠিত প্রোগ্রামিং কর্মশালা অংশ নেয়া উপজেলার বাছাইকৃত ৭০ জন শিক্ষার্থীকে সনদ ও দক্ষতা উন্নয়ন মূলক বই উপহার প্রদান করেন।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর