৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
২রা জিলকদ, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    বন্দুকধারীদের হামলায় ইরানে ১৫ জন নিহত

    আন্তর্জাতিক ডেস্ক : বন্দুকধারীদের হামলায় ইরানের মধ্যঞ্চলে একটি মাজারে অন্তত ১৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৪০ জন।

    আল-জাজিরার খবরে বলা হয়েছে, বুধবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন নারী ও দুই শিশু রয়েছে।গতকাল সন্ধ্যা পৌনে ৬টার দিকে শাহ চেরাগ মাজারে তিন জন হামলা চালায়। এসময় দুই হামলাকারীকে আটক করা হয়। তবে পালিয়ে যায় একজন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

    একজন প্রত্যক্ষদর্শী বলেন, আমরা নামাজের জন্য  প্রস্তুত হচ্ছিলাম। ঠিক ওই সময় গুলির শব্দ শুনতে পেলাম। আমি অন্য  পথ দিয়ে পালিয়ে এলাম। কিন্তু একটু পর বুঝতে পারলাম আমার শরীর দিয়ে রক্ত ঝরছে।

    আরেক প্রত্যক্ষদর্শী বলেন, সড়কের দিক থেকে গুলি করা হয়। হামলাকারীরা যাকে পাচ্ছিলো তাকেই গুলি করছিলো। চোখের সামনে মানুষকে গুলিবিদ্ধ হয়ে মরতে দেখলাম।ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনায় এই হামলাকে ‘সন্ত্রাসী হামলা’ বলে উল্লেখ করেছে।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর