২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    গাজীপুরে বগি লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে বন্ধ ট্রেন চলাচল

    গাজীপুরের কালিয়াকৈরে মালবাহী একটি ট্রেনের লাইনচ্যুত হয়েছে দুইটি বগি । এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের বন্ধ রয়েছে ট্রেন চলাচল ।

    মঙ্গলবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে কালিয়াকৈরের হিজলতলীতে এ দুর্ঘটনা ঘটে।

    জয়দেবপুর রেলওয়ে স্টেশন মাস্টার রেজাউল ইসলাম এ তথ‌্য নিশ্চিত করেছেন।

    তিনি বলেন, রাত সাড়ে ১২টার দিকে দিনাজপুরগামী একটি মালবাহী ট্রেন বঙ্গবন্ধু হাইটেক সিটি রেলওয়ে স্টেশন পার হলে হিজলতলী এলাকায় বগি লাইনচ্যুত হয়। এতে উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে বুধবার (১৯ অক্টোবর) সকাল থেকে বগি উদ্ধারে কাজ করছে রিলিফ ট্রেন। কিছুক্ষণের মধ‌্যেই ট্রেন চলাচল শুরু হবে বলে আশা করছি।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর