২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    আলমডাঙ্গায় পৌর সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইমরানকে হত্যা করেছে দুর্বৃত্তরা

    চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় প্রকাশ্যে পৌর সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইমরানকে দুর্বৃত্তরা হত্যা করেছে । শুক্রবার ১৬ সেপ্টেম্বর সকাল ১১টায় শহরের পশ্চিম বাইপাস সড়কের কাছে এঘটনা ঘটে।

    নিহত ইমরান আলমডাঙ্গা পৌর এলাকার গোবিন্দপুরের জুরন আলীর ছেলে।

    আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, ইমরান আজ সকালে শহরের পশ্চিম বাইপাস সড়কের কাছে দাঁড়িয়ে ছিলেন। এসময় একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে  কর্তব্যরত চিকিৎসক ইমরানকে মৃত ঘোষণা করেন।

    এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি। নিহত ইমরানের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে দেয়া হবে  বলে জানান ওসি।

    মাহফুজা ১৬-৯

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর