৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
২রা জিলকদ, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    সাতক্ষীরাতে বৃষ্টিতে ভেসে গেছে মাছের ঘের; ৬২ কিলোমিটার বেঁড়িবাধ ঝুঁকির মধ্যে

    বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি  ভারতের উড়িষ্যা উপকূলে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে সাতক্ষীরার উপকূলে সকাল থেকে বৃষ্টি হচ্ছে।

    আশাশুনি ও শ্যামনগরের বেশ কয়েকটি নদ-নদীর পানি স্বাভাবিক জোয়ারের চেয়ে ১ থেকে ২ ফুটের বেশ উচুঁতে প্রবাহিত হচ্ছে। পানিতে ভেসে গেছে মাছের ঘের। এছাড়া উপকূলীয় এলাকার ৩৫টি পয়েন্টে প্রায় ৬২ কিলোমিটার বেঁড়িবাধ ঝুঁকির মধ্যে আছে।

    শ্যামনগরের গাবুরার ইউপি চেয়ারম্যান জি.এম মাসুদুল আলম বলেন, ‘থেমে থেমে মাঝারি ও ভারি বৃষ্টিপাত হচ্ছে এবং নদীতে জোয়ারের সময় বাতাসের তীব্রতা বাড়ছে। বৃষ্টির কারণে কয়েক শ বিঘা মাছের ঘের পানিতে ডুবে গেছে।  গাবুরা, নাপিতখালি, জেলেখালিসহ কয়েকটি পয়েন্টে বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।’

    সাতক্ষীরা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী  বলেন, ‘বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হওয়ায় ঝড়ো হাওয়াসহ হালকা ও মাঝারি ধরনের বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। উপকূলীয় এলাকার নদ-নদীতে সম্ভাবনা রয়েছে স্বাভাবিকের চেয়ে ১ থেকে ২ ফুট উচ্চতায় জলোচ্ছাস হওয়ার । তিনি আরও বলেন, আগামী ২-১ দিন আবহাওয়ার এমন পরিস্থিতি থাকবে এরপর থেকে পরিস্থিতি স্বাভাবিক হবে। গেল ২৪ ঘন্টায় জেলায় ৩০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।’

    মাহফুজা ১৪-৯

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর