২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    অতি জোয়ারে মেঘনায় পানি বাড়ায় ভোলার নির্মাঞ্চলের ১২টি গ্রাম প্লাবিত

    অতি জোয়ারে মেঘনায় পানি বেড়ে যাওয়ায় ভোলার নির্মাঞ্চলের ১২টি গ্রাম তলিয়ে গেছে। পানিবন্দি এলাকাগুলোর মানুষ পড়েছেন দুর্ভোগে। ইলিশা ফেরিঘাট তলিয়ে যাওয়ায় ফেরিতে পরিবহন উঠানামায় সমস্যা দেখা দিয়েছে ।

    শনিবার ১০ সেপ্টেম্বর মেঘনার পানি বিপদ সীমার ৫৫ সেন্টিমিটার ওপরে প্রবাহিত হচ্ছে বলে জানায়  পানি উন্নয়ন বোর্ড। পূর্ণিমায় সৃষ্ট জোয়ারের প্রভাব ও নিম্নচাপের প্রভাবে মেঘনার পানি বাড়ছে।

    মেঘনার পানিতে রাজাপুর ইউনিয়নের দক্ষিন রাজাপুর, কন্দকপুর, শ্যামপুর, মেদুয়া, ধনিয়া ইউনিয়নের গঙ্গাকীর্তি, বলরামসুরা, কালীকির্তীসহ ১২ গ্রাম প্লাবিত হয়েছে ।

    পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হাসানুজ্জামান বলেন, ‘বাঁধের বাইরের নিচু এলাকা অতি জোয়ারে প্লাবিত হয়েছে।’

    মাহফুজা ১০-৯

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর