৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

     জয়পুরহাটে ট্রাক্টর উল্টে পুকুরে, চালক নিহত

    জয়পুরহাট প্রতিনিধি : ট্রাক্টর চালিয়ে আর বাড়ি ফেরা হলো না  হানিফ আলীর।  জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল ইউনিয়নের পূর্ব পুরানাপৈল আনারুল মণ্ডলপাড়ার হানিফ। ট্রাক্টর দিয়ে জমি চাষ করতেন। প্রতিদিনের মত সারা দিন জমি চাষ করে রাতে বাড়ি ফেরে হানিফ। কিন্তু  ২৪ জুলাই রোববার রাতে আর বাড়ি ফেরেনি।

    ওই এলাকার ইউপি সদস্য তারাকুল ইসলাম বলেন, ‘হানিফ আলী ট্রাক্টর দিয়ে জমি চাষ করতেন। গত রাত ১টার দিকে ট্রাক্টর চালিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। ফেরার সময় রাস্তাটি পিচ্ছিল থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি পুকুরে পড়ে যায়। সে সময় নিচে হানিফ আটকা পড়েন।

    তিনি আরও জানান, ঘটনাটি রাতে হওয়ায় কেউ জানতে পারেনি। ভোর রাতে ওই রাস্তা দিয়ে লোকজন চলাচলের সময় গাড়িটি দেখতে পায়। পরে তার পরিবারকে জানানো হয়। ট্রাক্টরের নিচে খোঁজাখুঁজি করে হানিফের মরদেহ পাওয়া যায়।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর