শ্রীলঙ্কায় আগামী ২০ জুলাই প্রেসিডেন্ট নির্বাচন হবে বলে জানালেন দেশটির পার্লামেন্টের স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্ধনে। সে দেশের প্রধান বিরোধী দল সমগি জন বলবেগয়ার তরফে এসজেবি জানানো হয় প্রেসিডেন্ট পদে লড়বেন সাজিথ।
তবে দেশটির আগামী প্রেসিডেন্ট কে হচ্ছেন তা নিয়ে নানা জল্পনা দেখা দিয়েছে। গোতাবায়ার একসময়ের প্রতিদ্বন্দ্বী সাজিথ প্রেমদাসাকে আগামী প্রেসিডেন্ট হিসেবে দেখা দেখা যেতে পারে বলে গুজব রটেছে।
সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের নেতৃত্বাধীন শ্রীলঙ্কা পড়ুজানা পার্টির –এসএলপিপি ভোটে জয়ের সম্ভবনা কম। অন্য দিকে, রনিলের নেতৃত্বাধীন ইউনাইটেড ন্যাশনাল পার্টি –ইউএনপি প্রান্তিক রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছে। এই পরিস্থিতিতে এসজেবি নেতা সাজিথের জয়ের সম্ভবনা উজ্জ্বল বলেই মনে করা হচ্ছে।
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে জনরোষ এড়িয়ে দেশ ছেড়ে পালিয়েছেন। তিনি প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব দিয়ে যান। তবে তাকেও মানতে নারাজ বিক্ষোভকারীদের একাংশ। এই পরিস্থিতিতে আগামী ২০ জুলাই প্রেসিডেন্ট নির্বাচন হচ্ছে। বুধবার ১৩ জুলাই শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংহে দেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করেন।
সাজিথের বাবা রনসিংহে প্রেমদাসা শ্রীলঙ্কার প্রেসিডেন্ট থাকাকালীন ১৯৯৩ সালে তামিল জঙ্গিগোষ্ঠী এলটিটিইর আত্মঘাতী হামলায় নিহত হন
শ্রীলঙ্কাজুড়ে ব্যাপক বিক্ষোভের পর গোতাবায়ামঙ্গলবার গভীর রাতে দেশ ছাড়েন । কলম্বো বিমানবন্দর থেকে সেনাবাহিনীর আন্তোনভ-৩২ বিমানে এক দেহরক্ষীকে নিয়ে সস্ত্রীক প্রেসিডেন্ট দেশ ছাড়েন তিনি।
মাহফুজা ১৩-৭



