১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই জিলহজ, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    হিমাচলে বাস খাদে পরে স্কুলছাত্রসহ ১৬ জন নিহত

    ভারতের হিমাচল প্রদেশে ভয়াবহ বাস দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ ১৬ জন নিহত হয়েছেন।

    সোমবার (৪ জুলাই,২০২২) সকালে ভয়াবহ বাস দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা কবলিত বাসটি চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গেছে।

    কুলুর ডিসি আশুতোষ গর্গ জানিয়েছেন, সকাল সাড়ে ৮টার দিকে জাংলা গ্রামের কাছে বাসটি খাদে পড়ে যায়। খবর পেয়েই অকুস্থলে পৌঁছায় উদ্ধারকারী দল। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    জেলা প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, বাসটিতে কমপক্ষে ৪০ জন ছাত্র ছিলো। নিওলি-সামশের রাস্তা ধরে কুলু থেকে সায়ঞ্জের দিকে যাচ্ছিল বাসটি।

     

    সূত্র: এএনআই, আনন্দবাজার

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর