১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই জিলহজ, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    হেনোলাক্স কোম্পানিতে বিনিয়োগ করা টাকা ফেরত না পেয়ে  আত্মহত্যার চেষ্টা

    জাতীয় প্রেসক্লাবের সামনে নিজের গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন এক ব্যবসায়ী।  সোমবার (৪ জুলাই) বিকেল ৫টার দিকে প্রেসক্লাবের সামনে থেকে উদ্ধার করে তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।

    কুষ্টিয়া কুমারখালি উপজেলার পান্টি গ্রামের ইব্রাহিম বিশ্বাসের ছেলে কাজী আনিস (৫০) কুষ্টিয়া জেলা সাবেক ছাত্রলীগের সভাপতি ছিলেন।   জানা গেছে, ২০১৬ সালে হেনোলাক্স গ্রুপের কর্ণধার মো. নুরুল আমিন ও তার স্ত্রী ফাতেমা আমিনের সঙ্গে তার পরিচয় হয়। সেই সূত্রেই ২০১৮ সালে হেনোলাক্স কোম্পানি কাছে ১ কোটি ২৬ লাখ টাকা বিনিয়োগ করেন।

    গাজী আনিসের ভাই গাজী নজরুল ইসলাম বলেন, আমার ভাই হেনোলাক্স কোম্পানির কাছে এক কোটি ২৬ লাখ টাকা পাবে। দীর্ঘদিন ধরে টাকা ফিরে পাওয়ার চেষ্টা করেছে। এ নিয়ে কয়েকবার সংবাদ সম্মেলনও করেন। টাকা ফিরে না পাওয়ার হতাশায় তিনি আত্মহত্যাচেষ্টা করে থাকতে পারেন।

    শাহবাগ থানার এসআই গোলাম হোসেন বলেন, আনিসের গ্রামের বাড়ি কুষ্টিয়ায়। বাবার নাম ইব্রাহিম বিশ্বাস। তিনি হেনোলাক্স কোম্পানির কাছে এক কোটি ২৬ লাখ টাকা পান। দীর্ঘদিন ধরে এই টাকা না দেওয়ায় হতাশাগ্রস্ত হয়ে আত্মহত্যার চেষ্টা করেন।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর