১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই জিলহজ, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    সন্ত্রাসীদের গুলিতে নিহত এক রোহিঙ্গা

    কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে সলিমুল্লাহ নামে এক রোহিঙ্গা সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন।

    বৃহস্পতিবার (১৬ জুন) উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী এ তথ্য নিশ্চিত করে জানান, বুধবার রাতে উখিয়ার বালুর মাঠ ক্যাম্প-২ ইস্টে সন্ত্রাসীদের গুলিতে  সলিমুল্লাহ নামের এক রোহিঙ্গা আহত হন। সেখান থেকে তাকে উদ্ধার করে এমএসএফ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তিনি মারা যান।

    নিহত সলিমুল্লাহ ওই ক্যাম্পের ভলান্টিয়ার হিসেবে কাজ করতেন। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হচ্ছে বলেও ওসি জানান।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর