৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    ১৫ জুন ঝিনাইদহ পৌরসভা নির্বাচন স্থগিতের নির্দেশ দিল ইসি

    আইনি জটিলতার জন্য  নির্বাচন কমিশন  ঝিনাইদহ পৌরসভার ভোট স্থগিত করেছে । রোববার  সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন রিটার্নিং কর্মকর্তা মো. অলিউল ইসলাম।

    তিনি বলেন, ইসির নির্বাচন পরিচালনা শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত একটি চিঠি হাতে পেয়েছি যেখানে  ১৫ জুন ঝিনাইদহ পৌরসভা নির্বাচন স্থগিতের নির্দেশনা দেয়া হয় ।

    নির্দেশনায় বলা হয়,  হাইকোর্ট এক মাসের জন্য নির্বাচন স্থগিত করেছেন। হাইকোর্টের আদেশে পরবর্তীকালে আইনগত জটিলতা পরিহারের জন্য ঝিনাইদহ পৌরসভার নির্বাচন স্থগিত রাখার বিষয়ে সিদ্ধান্ত দিয়েছে ইসি। উপর্যুক্ত সিদ্ধান্তনুযায়ী পদ্ধতিগতভাবে প্রয়োজনীয় ব্যবস্থা  নেয়ার জন্য  অনুরোধ করা হল।

    এর আগে, নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে প্রার্থিতা বাতিল করে ইসি এক আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর ।

    মাহফুজা ১৩

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর