১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    চট্টগ্রাম বন্দর থেকে সরাসরি স্পেনে পণ্যবাহী জাহাজ চলাচল শুরু

    চীন, ইতালী, ইংল্যান্ড ও নেদারল্যান্ডের পর এবার চট্টগ্রাম বন্দর থেকে সরাসরি স্পেনে পণ্যবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে।  শুক্রবার দুপুরে ৭শ’ টিইইউএস কনটেইনার ভর্তি রপ্তানি পণ্য নিয়ে প্রথম জাহাজ স্পেনের বার্সেলোনা বন্দরের উদ্দেশে চট্টগ্রাম ছেড়ে গেছে। জাহাজটি আগামী ২০ দিনের মধ্যে সেখানে পৌঁছার কথা রয়েছে। গত ২৫ মে চট্টগ্রাম-স্পেন রুটের প্রথম জাহাজ ‘এমভি স্পিকা’ চট্টগ্রাম বন্দর জেটিতে ভিড়ে। ১৫ দিন পর পর একটি করে জাহাজ ছেড়ে যাবে।

    চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক সিভয়েসকে বলেন, চীন, ইতালী, ইংল্যান্ড ও নেদারল্যান্ডের পর এবার চট্টগ্রাম বন্দর থেকে সরাসরি স্পেনে পণ্যবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। এটা আমাদের জন্য একটা বড় অর্জন। পর্তুগাল, স্লোভেনিয়া এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ সরাসরি জাহাজ পরিচালনায় আগ্রহ প্রকাশ করেছে।  বহির্বিশ্বে দেশের সুনামও বাড়বে।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর