১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    দুই যুবকের মরদেহ উদ্ধার কক্সবাজারে

    পুলিশ কক্সবাজারের ইনানী সৈকত ও কবিতা চত্বর এলাকা থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে ।

    ইনানী সৈকতে ভেসে আসা অজ্ঞাত যুবকের বয়স ৩০ এবং কবিতা চত্বরে গলায় ফাঁস অবস্থায় উদ্ধার করা যুবকের বয়স ১৮-২০ বছর বলে ধারণা করা হচ্ছে। তবে তাদের কারোই পরিচয় পাওয়া যায়নি।

    মঙ্গলবার (২৪ মে) সকালে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

    কক্সবাজার মডেল থানার কর্মকর্তা (ওসি তদন্ত) মো. সেলিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন ।

    তিনি জানান, সৈকত এলাকায় পৃথক স্থানে দুই যুবকের লাশের খবর পেয়ে উদ্ধার করতে পুলিশের টিম পাঠানো হয়েছে। লাশ ময়না তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

    বিচকর্মী সুপারভাইজার মো. মাহবুব আলম জানান, ইনানী সৈকতে অজ্ঞাত যুবকের লাশ ভেসে এসেছে। কর্মরত বিচকর্মীরা লাশটি দেখে ইনানী পুলিশকে খবর দেয়।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর