৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
২রা জিলকদ, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    খুলনায় ধর্ষণ ২ বোনকে: ৩ জন গ্রেপ্তার

    খুলনার বটিয়াঘাটায় ঘরে ঢুকে হাত-পা বেঁধে দুই বোনকে সংঘবদ্ধভাবে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে তিন জনকে ।

    রোববার (১৫ মে) রাত থেকে খুলনার বিভিন্ন স্থানে র‌্যাব ও পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

    গ্রেপ্তারকৃত তিন জন হলেন, প্রধান অভিযুক্ত মুজাহিদ, আজিজুল ও নাঈম।

    সোমবার (১৬ মে) র‌্যাব-৬ এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. মোস্তাক আহমেদ জানান, আজ দুপুরে র‌্যাব-৬ এর সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

    উল্লেখ্য, গত ১৪ মে মধ্যরাতে ফুলতলা গ্রামে এ ঘটনা ঘটে। তবে ১৫ মে রাতে তাদের খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বিষয়টি জানাজানি হয়। খবর পেয়ে হাসপাতালে গিয়ে ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে পুলিশ বিস্তারিত জানতে পারে।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর