৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি

    সর্বশেষ খবর

    কুষ্টিয়ায় কুপিয়ে হত্যা জাতীয় যুব জোটের নেতাকে

    কুষ্টিয়ার দৌলতপুরে হাত-পায়ের রগ কেটে মাহবুব খান সালাম (৪০) নামে জাসদের জাতীয় যুব জোটের এক নেতাকে হত্যা করেছে দুর্বৃত্তরা।

    এ ঘটনা বুধবার (১১ মে) রাত ১১টার দিকে উপজেলার আল্লার দরগা এলাকায় ঘটে।

    দৌলতপুর উপজেলার জাতীয় যুব জোটের সাধারণ সম্পাদক ছিলেন নিহত মাহবুব খান সালাম । তিনি উপজেলার আমদহ গ্রামের আলাউদ্দিনের ছেলে।

    স্বজন ও স্থানীয়রা জানান, পূর্ব শত্রুতার জের ধরে দৌলতপুর উপজেলার একজন ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের বহিষ্কৃত নেতার নেতৃত্বে ২০-২৫ জন এই হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা সালামকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় রাত দেড়টার দিকে তিনি মারা যান।

    প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাতে আল্লার দরগা বাজার থেকে ভ্যানে করে বাড়ি ফিরছিলেন সালাম। এ সময় তার ওপর এই নৃশংস হামলা চালানো হয়। তার মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

    ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবীদ হাসান ।

    এদিকে জাতীয় যুব জোটের সভাপতি রোকনুজ্জামান রোকন ও সাধারণ সম্পাদক শরিফুল কবির স্বপন এক বিবৃতিতে সন্ত্রাসী হামলায় নিহত সালামের প্রতি গভীর শোক এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তারা বলেন, মাহবুব খান সালাম ছিলেন প্রতিবাদী ও স্পষ্টবাদী। তারা অবিলম্বে সালামের হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানান।

    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে পাশে থাকুন

    Latest Posts

    spot_imgspot_img

    আলোচিত খবর